আল-কুরআন অ্যাপ এখন Play Store-এ: কুরআন, ৯টি হাদিসের বই, দোয়া ও নামাজ

Mga komento · 69 Mga view

আলহামদুলিল্লাহ, আমাদের আল-কুরআন অ্যাপ আজ Play Store-এ প্রকাশিত হয়েছে।

আলহামদুলিল্লাহ! আজ আমাদের আল-কুরআন অ্যাপ Google Play Store-এ প্রকাশিত হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা অ্যাপটি ইনস্টল করে টেস্টার হিসেবে আমার সাথে থেকে একসাথে অ্যাপটি প্রকাশ করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন।

অ্যাপের লিংক: https://quran.macwap.com

কুরআন পড়ুন

  • ১১৪টি সূরা, অনুবাদ ও উচ্চারণ
  • রঙিন তাজবিদ, ভার্স লিস্ট ও পেজ ভিউ, বুকমার্ক
  • সুদাইস, মিশারি আল-আফাসি সহ অনেক ক্বারীর তেলাওয়াত
  • ডাউনলোড করে ইন্টারনেট ছাড়াই পড়া ও শোনা
  • ৪০টিরও বেশি ভাষায় অনুবাদ

হাদিসের ৯টি বই

  1. সহীহ বুখারী
  2. সহীহ মুসলিম
  3. সুনান আবু দাউদ
  4. জামে আত-তিরমিযী
  5. সুনান আন-নাসায়ী
  6. সুনান ইবনে মাজাহ
  7. মুয়াত্তা মালিক
  8. চল্লিশ হাদীস (নববী)
  9. হাদীসে কুদসী (৪০)

আরবি ও অনুবাদসহ, শব্দ বা নম্বর দিয়ে খোঁজা যায়।

দোয়া ও যিকির

সকাল-সন্ধ্যার আজকার, বিষয় অনুযায়ী দোয়া, হিসনুল মুসলিম ও ডিজিটাল তাসবিহ।

নামাজ ও কিবলা

আপনার এলাকার নামাজের সময়, আযান ও নোটিফিকেশন, কিবলা কম্পাস।

ঘুমের জন্য কুরআন

বৃষ্টি, সমুদ্রের ঢেউ বা নদীর শব্দের সাথে শান্ত তেলাওয়াত (দৃশ্য একবার ডাউনলোড, প্রায় ১০১ MB)।

উইজেট ও প্রতি ঘণ্টায় আয়াত

হোম স্ক্রিনেই নামাজের সময়, আয়াত, শেষ পড়া ও ঘুমের কুরআন। চালু করলে প্রতি ঘণ্টায় অর্থসহ আয়াত নোটিফিকেশনে আসে।

ভাষা

বাংলা, English, العربية, اردو, हिन्दी, Bahasa Indonesia, Bahasa Melayu, Türkçe, فارسی, پښتو, தமிழ், മലയാളം, తెలుగు, ಕನ್ನಡ, ગુજરાતી, मराठी, অসমীয়া, नेपाली, සිංහල, Français, Español, Deutsch, Русский, Português, Italiano, Nederlands, 中文, 日本語, 한국어, ไทย, Tiếng Việt, Filipino, Oʻzbekcha, Қазақша, Azərbaycanca, Kurdî, Bosanski, Shqip, Kiswahili, Hausa, Soomaali, አማርኛ, Yorùbá সহ আরও ভাষা।

অ্যাপের মেনু ও স্ক্রিন: বাংলা, English ও العربية।

ফ্রি, বিজ্ঞাপন ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া

ডাউনলোড করুন: https://quran.macwap.com

Google Play: https://play.google.com/store/apps/details?id=com.macwap.quran

ভালো লাগলে অন্তত একজনকে শেয়ার করুন এবং Play Store-এ মতামত দিন।

কুরআনের পাঠ, অনুবাদ ও তেলাওয়াত সংশ্লিষ্ট প্রকাশকদের সৌজন্যে; অ্যাপের Credits স্ক্রিন দেখুন।

Mga komento